অভ্র এবং আমি, আরো কিছু কথা।

Friday, April 30, 2010

অভ্রর কথা আমি জেনেছি খুব বেশিদিন হয়নি। । এর আগে আমি কোথাও বাংলা লিখতে গেলে খুব কষ্ট হতো। এমনকি মাঝে মাঝে তা সম্ভব ও হতো না। আমি আসলে ওয়েবের কথা বোঝাচ্ছি। ইউনিকোড ভিত্তিক এই সফটওয়্যারটি আসার পর পর অনলাইনে বাংলার পদক্ষেপ আরো দৃঢ় হয়েছে। শুধুমাত্র এই কারনেই নয় - অভ্র আসার পর যারা কম্পিউটারে বাংলা লিখতে পারত না কিংবা বিজয়ের কিবোর্ড যাদের কাছে খুব জটিল মনে হত, তারাও এখন স্বাচ্ছন্দে বাংলা লিখতে পারছেন। এর থেকে বড় পাওয়া বাঙালী হিসেবে আর কি হতে পারে?

একজন ওয়েব ডিজাইনার হিসেবে আমি এখন খুবই স্বাচ্ছন্দ অনুভব করি। কারন ওয়েব সাইটে বাংলা সংযোজন করটা এখন আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। ওমিক্রন ল্যাব এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে এজন্য ধন্যবাদ।

যদিও আজকে এই লেখাটা অভ্র কি তা জানাবার জন্য লিখিনি। লিখেছি অভ্রর প্রতি আমার সমর্থন জানাবার জন্য। আপনি অনলাইনে একটা জরিপ চালান, অথবা বাংলা ফোরাম গুলোতে যান, সবখানে একই ব্যাপারই দেখবেন। আমরা যারা একটু বুঝি, বাংলাটাকে ভালোবাসি তারা সবাই জানি অভ্র কোন বানিজ্যিক উদ্দেশ্যে বানানো হয়নি। বরং মায়ের ভাষাটাকে আরো সহজ করার জন্য বানানো হয়েছে।

তাই সাম্প্রতিক সময়ে যখন কেউ ব্যবসায়িক উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবার কারনে - অভ্রকে পাইরেটেড সফটওয়্যার বলেন - তখন বড় কষ্ট পাই। ভাই, অভ্রকে পাইরেটেড বললে তিন বছর আগেই বলতেন। এখন কেন? আপনি যদি একজন বিবেক সম্পন্ন মানুষ হয়ে থাকেন আর আপনার মাথায় যদি চিন্তা করার মত একটু পর্দাথও থেকে থাকে, তাহলে কখনও এই ধরনের কথা বলে এত মানুষের মনে কষ্ট দিতে পারতেন না।

আরো অনেক কিছু বলার ছিল, সময় পেলে আরেকদিন বলব।

অভ্র আমরা তোমার সাথে আছি।

liveatdhaka.com l The Dhaka Forum


0 comments:

Post a Comment

Video Bar

Loading...

Advertisement

Contact: ronyandb@gmail.com

Followers

  © The Dhaka Forum Designed by D.J.Rony 2009 - 2010

Back to TOP