Biting cold paralyses normal life: 6 more die in Kushtia
JCD lying outright: DU VC
প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহারের কথা স্বীকার করেছে মাইক্রোসফট
Friday, January 8, 2010
চীনভিত্তিক খুদে ব্লগ বা মাইক্রোব্লগিং পরিষেবা ‘এমএসএন জুকু’ তৈরিতে কানাডাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান প্লার্কের প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহারের কথা স্বীকার করে সম্প্রতি ক্ষমা চেয়েছে মাইক্রোসফট। এমএসএন জুকুর ৮০ শতাংশ সংকেতই প্লার্কের হুবহু নকল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। মাইক্রোসফট সব দায়দায়িত্ব স্বীকার করে এমএসএন জুকুর কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে। তবে মাইক্রোসফট এটি তৈরি করিয়েছে অন্য আরেকটি প্রতিষ্ঠানকে দিয়ে এবং তারাই মূলত প্লার্কের প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহার করেছে।
গত নভেম্বরে চালু হওয়া এমএসএন জুকুর এ ঘটনাকে প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন মহল ‘দিনে-দুপুরে পুকুর চুরি’ হিসেবে আখ্যা দিয়েছে।
-প্রথম আলো
তারিখ: ০৭-০১-২০১০
মোবাইল ফোনসেট নিয়ে আসছে গুগল
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার বাজারে নিয়ে আসছে মোবাইল ফোনসেট, যাতে যুক্ত হচ্ছে নানা ধরনের নতুন প্রোগ্রাম। ব্যবহারকারীদের নানা ধরনের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এ মোবাইল ফোন। স্মার্টফোনের বাজারে এবারই প্রথম গুগলের নিজস্ব প্রকৌশলীদের তৈরি ‘নেক্সাস ওয়ান’ নামের এ মোবাইল ফোনে থাকবে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য—যার মধ্যে আরও দ্রুত ওয়েবসাইট দেখা এবং ইন্টারনেট ব্যবহারের দিকগুলো অন্যতম। গতকাল গুগলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়। ২০০৭ সালে মোবাইল ফোনের জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড বাজারে ছাড়ে গুগল। যার কয়েক বছর পর অ্যানড্রয়েড দ্বারা নিজেরাই তৈরি করছে মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারকারীদের বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশেষভাবে তৈরি অ্যানড্রয়েডে বিভিন্ন সময়ে গুগলের বাইরের প্রোগ্রামাররা যোগ করেছেন নানা প্রোগ্রাম। নতুন এ মোবাইল ফোনটি যাত্রা শুরুর প্রথম থেকেই সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। গুগলের এ নতুন মোবাইল ফোন যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস পরিচালনাকারী এটিঅ্যান্ডটি, ভেরিজোন ওয়্যারলেস, স্প্রিন্ট নেক্সটেল করপোরেশনের সঙ্গে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর পাশাপাশি অ্যাপলের স্পর্শকাতর মোবাইল ফোন আইফোন, ব্ল্যাকব্লেরির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এর আগে অ্যাপলের সঙ্গে দ্বন্দ্বের কারণে গুগলের প্রধান নির্বাহী অ্যারিক স্মিথ অ্যাপলের বোর্ড থেকে পদত্যাগ করেন।
প্রযুক্তিবিষয়ক গবেষক চার্লস গলভিনের মতে, অ্যানড্রয়েড দিয়ে তৈরি নেক্সাস ওয়ান গ্রাহকদের চাহিদা ও চাওয়া পূরণ করতে নানা ধরনের সুবিধা যোগ করেছে। নতুনভাবে মোবাইল ফোনের বাজারে যা আলাদাভাবে যায়গা করে নেবে। এখন শুধু অপেক্ষার পালা।
- প্রথম আলো
তারিখ: ০৬-০১-২০১০
